ময়মনসিংহে বিভিন্ন ক্যাটাগরিতে২৮সাংবাদিক পেলো সম্মাননা ও মিডিয়া অ্যাওয়ার্ড
স্টাফ রিপোর্টারঃময়মনসিংহে বিভিন্ন ক্যাটাগরিতে ২৮ জন সাংবাদিককে সম্মাননা ও মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারী) বিকাল ২ টায় ময়মনসিংহ জেলা পরিষদ ভাষা শহীদ আব্দুল জাব্বার মিলনায়তনে ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ৩য় বর্ষপুর্তি উদযাপন উপলক্ষে
ময়মনসিংহ জেলা শাখার আয়োজিত এক আলোচনা সভা ও মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাদের কে এই সম্মাননা প্রদান করা হয়।
ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুশিদুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাপ্তি ল্যাবরেটরীজ (আয়ু) লিমিটেড এর চেয়ারম্যান, ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানের উদ্বোধন করেন দৈনিক ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. মোঃ ইদ্রিস খান,। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)শফিকুল ইসলাম খান, (ছোটন), বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সিনিয়র সহ-সভাপতি, (সাধারাণ সম্পাদক) মোঃ তৌহিদুজ্জামান।
অন্যান্যদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
স্বত্ত্বাধিকারী, নিধি ফার্মাসিউটিক্যালস (ইউ) ময়মনসিংহের স্বত্বাধিকারী মোঃ শাহারিয়ার মেহেদী মোল্লা, নূরানী শিক্ষা বোর্ড বাংলাদেশ এর পরিচালক
অধ্যক্ষ মুফতী জসীম উদ্দীন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মোঃ শিবলী সাদিক খান, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদের সভাপতি মোঃ খায়রুল আলম রফিক,হেমন্ত টিভি ও দৈনিক হেমন্ত কাল এর সম্পাদক আসাদুজ্জামান জুয়েল, হাফেজ মাওলানা রফিকুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ ও সাংবাদিক সম্পাদক শামীম হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠিক সম্পাদক আব্দুল মতিন মাসুদ, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, মুঞ্জুরুল হক, ফুলবাড়িয়া, সহ সভাপতি, মোখলেছুর রহমান, নান্দাইল, সহ সভাপতি, রাকিবুল হাসান ফরহাদ, ত্রিশাল, জেলা কমিটির সহ সভাপতি আব্দুল হাকিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল্লাহ রিয়াদ, মহানগর শাখার সভাপতি এস এম কে মিজান প্রমূখ।
আয়োজক কমিটির আহবায়ক জহির খান সুজন, সুলতান মাহমুদ বাপ্পি, বিশ্বনাথ সাহা বিসু, আলাদীন সানী, শেখ মোঃ দ্বীন ইসলাম, শফিকুল ইসলাম, সেলিম সহ আয়োজক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠা কুরআন থেকে তেলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশন করেন হাফেজ মোঃ ফাহিম কিবরিয়া।








