ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৪:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মাহে রমজানকে স্বাগত জানিয়ে রাঙ্গুনিয়ায় জামায়াতের মিছিল ও সমাবেশ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, March 1, 2025 - 2:21 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 160 বার

রাঙ্গুনিয়া প্রতিনিধি : দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ ও মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতে ইসলামী মিছিল ও সমাবেশ করেছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) ইছাখালী নুরজাহান কমিউনিটি সেন্টারের সামনে কাপ্তাই সড়ক থেকে মিছিলটি শুরু হয়ে রোয়াজারহাট বাজার প্রদক্ষিণ শেষে রাঙ্গুনিয়া মডেল থানার সামনে সমবেত হয়। সেখানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়ার জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাসান মুরাদ। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম। বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলার নায়েবে আমীর মাওলানা শওকত হোসেন, সেক্রেটারি মাস্টার কামাল উদ্দিন প্রমুখ।

সমাবেশে বক্তারা, সরকারকে আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহবান জানান।