ঢাকা | মার্চ ১৩, ২০২৬ - ১:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

দিনাজপুরে মা-মেয়ের একই রশিতে ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, March 18, 2025 - 5:16 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 54 বার

বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের তেলিপাড়া গ্রামে মা-মেয়ের একই রশিতে ঝুলন্ত মরদেহ উদ্ধার।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর আনুমানিক ২ঘটিকায় দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের তেলিপাড়া গ্রামে মোঃ মহরম আলীর স্ত্রী মোসাঃ লাকী বেগম (৩৮) ও তার ৭ বছরের শিশু কন্যা মরিয়ম এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ফুলবাড়ী থানা পুলিশ।

স্থানীয় সুত্রে জানা যায়, মোসাঃ লাকী বেগম (৩৮) এর সাথে পাশের বাড়ীর মোঃ আজিজুল ইসলামের এর পরকীয়া সম্পর্ক ছিল। বিষয়টি এলাকায় জানাজানি হলে বিষয়টি নিয়ে সন্ধ্যার তারাবি নামাজের পর গ্রাম্য শালিশ হওয়ার কথা। এরই মধ্যে দুপুর আনুমানিক ২ঘটিকায় মোসাঃ লাকী বেগম (৩৮) ও তার ৭ বছরের শিশু কন্যা মরিয়ম এর ঝুলন্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী।
পরে পুলিশে খবর দিলে ফুলবাড়ী থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এবিষয়ে ফুলবাড়ী থানার তদন্ত কর্মকর্তা আল মামুন বলেন, “আমরা ফাঁস দেওয়া দুই জনের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে থানায় নিয়ে এসেছি। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে। তবে প্রাথমিক জিজ্ঞাসা বাদের জন্য মোসাঃ লাকী বেগম (৩৮) এর স্বামী মহরমকে থানায় আনা হয়েছে”।