ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৭:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

দাপুনিয়া,ঘাগড়া,ভাবখালী ইউনিয়নে ঈদ উপহারের ভিজিএফ চাল পেলো ১০৮২৯ টি পরিবার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, March 23, 2025 - 4:24 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 77 বার

আরিফ রববানী,ময়মনসিংহ : ময়মনসিংহের সদর উপজেলায় অসহায় গরীব মানুষের জন্য পবিত্র ঈদুল ঈদুল ফিতর উপলক্ষে সরকারের মানবিক উপহার হিসাবে বরাদ্ধকৃত ভিজিএফ চাল পেলো দাপুনিয়া ইউনিয়নের ৩৩২৯ জন,ঘাগড়া ইউনিয়নের ৪১৪০জন ও ভাবখালী ইউনিয়নের ৩৩৬০জন অসহায় দরিদ্র পরিবারের জন্য ঈদের বিশেষ বরাদ্ধের ভিজিএফ কর্মসূচির আওতায় জনপ্রতি ১০ কেজি করে চাউল বিতরণ কর্মসুচীর উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৩ মার্চ) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের সহায়তায়, ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সহযোগিতায়,উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এবং ইউনিয়ন পরিষদের এর সুষ্ঠু ব্যাবস্থাপনায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিন ইউনিয়নের ১০৮২৯টি (১০হাজার ৮শত২৯ জন) অসহায় দরিদ্র উপকারভোগী পরিবারের মাঝে প্রতি পরিবারকে ১০ কেজি করে মোট ১০৮২৯০ কেজি চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা। দাপুনিয়া ইউনিয়ন পরিষদের দায়িত্ব প্রাপ্ত প্রশাসক উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মেহেদী হাসান,ঘাগড়া ইউনিয়ন পরিষদের দায়িত্ব প্রাপ্ত প্রশাসক উপজেলা সমবায় কর্মকর্তা শরীফ আহমেদ , ভাবখালী ইউনিয়ন পরিষদের দায়িত্ব প্রাপ্ত প্রশাসক ফেরদৌস আরা এসময় উপস্থিত ছিলেন।

যথাযথ সরকারী বিধি মেনে সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে ওয়ার্ড ভিত্তিক এ চাউল বিতরণ কর্মসুচীর উদ্নোধন করা হয়। সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারগণ উক্ত চাউল বিতরণ কর্মসুচীর সার্বক্ষণিক তদারকি করেন।

এই সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুল হক ফারুক রেজা বলেন- বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা চায় ধনী আর গরীব সমান অবস্থানে থেকে ঈদ আনন্দ উদযাপন করুক,ঈদে গরীবের মুখেও যেনো দু-মুঠো খাবার জুটে সেই লক্ষে এই ভিজিএফ কর্মসূচির চাউল উপহার হিসাবে পাঠিয়েছেন। তাই প্রকৃত গরীব হত-দরিদ্র অস্বচ্ছলরা যেন এই চাউল পায় সেদিকে লক্ষ রাখতে তিনি প্রশাসক, ও সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। এক দিনে দিনভট উপজেলা নির্বাহী অফিসার ও পি আইও মনিরুল হক ফারুক রেজা উপজেলার দাপুনিা,ঘাগড়া এবং ভাবখালী ইউনিয়নের ভিজিএফ চাল বিতরণ কর্মসূচির পরিদর্শন করেন।

উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স বলেন, অসহায় দরিদ্র পরিবারকে ভিজিএফ সহ যেকোন সহযোগিতা প্রদানে বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনগণের পাশে আমরা আছি এবং আগামীতেও থাকবো। সরকারের মানবিক উপহার হিসেবে দাপুনিয়া ইউনিয়নের ৩ হাজার ৩শ২৯ জন, ঘাগড়া ইউনিয়নে ৪ হাজার ১শত চল্লিশ জন,ভাবখালী ইউনিয়নে ৩ হাজার ৩শত ৬০ জন অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ প্রকল্পের আওতায় ১০ কেজি করে চাউল সহায়তা প্রদান প্রদান করা হয়েছে। এই সহায়তা যেন প্রকৃত গরীব অসহায় মানুষেরা পায় সে ব্যাপারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি করা হয়েছে।

এসময় – ইউপি সচিব ও পরিষদের সকল ইউপি সদস্য,স্থানীয় রাজনৈতিক-সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন