ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৪:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কাপ্তাই ১০ আরই ব্যাটালিয়ন কতৃক অর্থ সহায়তা প্রদান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, March 27, 2025 - 7:22 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 41 বার

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:-রাঙ্গামাটি রিজিয়নের কাপ্তাই ১০ আরই ব্যাটালিয়ন কর্তৃক সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় অত্র ইউনিটের দায়িত্বপূর্ণ এলাকার একটি মাদ্রাসা ও এতিমখানা, একজন ছাত্র ও একজন অস্বচ্ছল ব্যক্তির মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) কাপ্তাই ১০ আরই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম সাদিক শাহরিয়ার, পিএসসি উপস্থিত থেকে এই সহায়তা বিতরণ করেন।

এসময় তিনি বলেন, শান্তি ও সম্প্রীতি উন্নয়নে কাপ্তাই ১০ আরই ব্যাটালিয়নের পক্ষ হতে এধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।