বারহাট্টায় নারী প্রগতি সংঘের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মামুন কৌশিক, বারহাট্টা নেত্রকোনাঃ অ্যাডভান্সিং ইক্যুয়ালিটি অব উইমেন এন্ড মারজিনালাইজড পিপল (আওয়াম) প্রকল্পের আওতায় সামাজিক সম্প্রীতি, গণতান্ত্রিক মূল্যবোধ এবং লিঙ্গ সমতা রক্ষায় কমিউনিটি ফোরাম ও ইয়ুথ গ্রুপ সদস্যদের সাথে নারী প্রগতি সংঘের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২০ এপ্রিল ) নেত্রকোনার বারহাট্টা উপজেলার বিএনপিএসের কনফারেন্স রুমে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় নারী প্রগতি সংঘের বারহাট্টা কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপক সুরজিত কুমার ভৌমিক, উন্নয়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম মাজু,কমিউনিটি মবিলাইজার কামরুন নাহার, কমিউনিটি ফোরাম ও ইয়ুথ গ্রুপ সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনে সকল নাগরিকের অধিকার, কর্তব্য ও করণীয় শীর্ষক মতবিনিময় করা হয়।








