ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৩:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরাণীগঞ্জ চুরি যাওয়া মিশুক অটোরিক্সা র‌্যাব-১০ হাতে উদ্ধার ও আসামী গ্রেফতার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, April 20, 2025 - 12:25 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 233 বার

কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধিঃকেরাণীগঞ্জ হতে চুরি যাওয়া মিশুক অটোরিক্সা র‌্যাব-১০ কর্তৃক উদ্ধার ও জড়িত আসামী রাসেল (২৬) গ্রেফতার করা হয়েছে।

জানাযায় শনিবার গভীর রাতে র‍্যাব র‍্যাব১০ এর আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন নাগর মহলঘাট এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে চুরি মামলার আসামী মো:আলী আকবর এর ছেলে মো: রাসেল (২৬), কে গ্রেফতার করে।এবং তার দেওয়া তথ্য মতে চুরি যাওয়া মিশুক অটোরিক্সাটি উদ্ধার করা হয়।

উল্লেখ্য গত শনিবার সকাল ৯ টায় ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন কদমতলী গোলচত্বর এলাকা হতে মিশুক অটোরিক্সাটিচুরি করে নিয়ে যায়।