ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৩:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বারহাট্টায় নারী প্রগতি সংঘের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, April 20, 2025 - 12:22 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 59 বার

মামুন কৌশিক, বারহাট্টা নেত্রকোনাঃ অ্যাডভান্সিং ইক্যুয়ালিটি অব উইমেন এন্ড মারজিনালাইজড পিপল (আওয়াম) প্রকল্পের আওতায় সামাজিক সম্প্রীতি, গণতান্ত্রিক মূল্যবোধ এবং লিঙ্গ সমতা রক্ষায় কমিউনিটি ফোরাম ও ইয়ুথ গ্রুপ সদস্যদের সাথে নারী প্রগতি সংঘের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(২০ এপ্রিল ) নেত্রকোনার বারহাট্টা উপজেলার  বিএনপিএসের কনফারেন্স রুমে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় নারী প্রগতি সংঘের বারহাট্টা কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপক সুরজিত কুমার ভৌমিক, উন্নয়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম মাজু,কমিউনিটি মবিলাইজার কামরুন নাহার, কমিউনিটি ফোরাম ও ইয়ুথ গ্রুপ সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনে সকল নাগরিকের অধিকার, কর্তব্য ও করণীয় শীর্ষক মতবিনিময় করা হয়।