ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১২:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

খাগড়াছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, April 20, 2025 - 12:42 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 58 বার

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির সদর পৌরসভার কলেজ গেইট মোহাম্মদপুর এলাকার পাহাড় থেকে সদর থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার।

পুলিশ জানায়, আজ শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কলেজ গেইট মোহাম্মদপুর এলাকায় কতিপয় বেশ কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা এর নেতৃত্বে সদর থানার সেকেন্ড অফিসার এসআই মুহাম্মদ ইসমাঈল হোসাইন ও এসআই সোহেল মিয়া সঙ্গীয় পুলিশের ফোর্স ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন অজ্ঞাতনামা সন্ত্রাসী তাদের সাথে থাকা অস্ত্র ও গুলি ফেলে দৌড়াদৌড়ি করে পাহাড়ের জঙ্গল পথে পালিয়ে যায়। পরে ঐস্থানে স্থানীয় জনগণের উপস্থিতিতে তল্লাশি করে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, এ ঘটনায় মামলা রুজু করা হবে এবং পলাতক সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চলছে। খুব শীঘ্রই তাদের বিভিন্ন প্রযুক্তির সহায়তায় গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।