ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৭:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ময়মনসিংহ সদর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, April 21, 2025 - 6:56 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 49 বার

আরিফ রববানী ময়মনসিংহ:ময়মনসিংহ সদর উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ শে এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুর ইসলাম প্রিন্স এর সভাপতিত্বে উপজেলা কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় মহান মে দিবসকে সামনে রেখে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় সেনাবাহিনী, পুলিশ, আনসারসহ বিভিন্নি আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দে,শিক্ষক প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি উপস্থিত ছিলেন।

উক্ত সভায় উপস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর আমীর মাওলানা কামরুল আহসান এমরুল তার বক্তব্যে গত ঈদের আগে ও পরে আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য উপজেলা প্রশাসন ও ওসি মোহদয় কে ধন্যবাদ জানান। সেই সাথে তিনি শহর থেকে গ্রাম পর্যন্ত মাদকের বিস্তার এখন বৃদ্ধি পেয়েছে এবং জুয়ার প্রবনতা বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেন এবং তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কে এ বিষয়ে প্রয়োজনীয় প্রদক্ষেপ নেয়ার জন্য অনুরোধ জানান। তিনি তার বক্তব্যে আরও বলেন সদর উপজেলার ইউনিয়ন পর্যায়ে কিছু বাজারে এখন বেশ যানজট লক্ষ্য করা যাচ্ছে, রাস্তাঘাট দখল এবং যত্রতত্র পার্কিং এর জন্য দায়ী বলে মনে করেন তিনি, এবং এ বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্য অনুরোধ জানান

সভায় বক্তাদের বক্তব্যের প্রেক্ষিতে সভাপতি আরিফুল ইসলাম প্রিন্স বলেন, উপজেলার প্রতিটি বাজারে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা, উপজেলার বাজারগুলোর রাস্তার পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ করণ, উপজেলা সদরে যানজট দুরিকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করণের প্রক্রিয়া চলছে বলে জানানো হয়।

বিশেষত মহান মে দিবসে মানুষের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করার জন্য মহাসড়ক যানজটমুক্ত রাখতে কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া, মাদক, জুয়া,বাল্যবিবাহ সন্ত্রাস,চাঁদাবাজ,
কিশোরগ্যাং ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সভায় বিভিন্ন ধরনের আইনশৃঙ্খলা রক্ষাকারী ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রচার-প্রসারমূলক কার্যক্রম চালানোর সিদ্ধান্তও নেয়া হয়। সকল দপ্তর এবং স্থানীয় জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়, যাতে আসন্ন মে দিবসটি শান্তিপূর্ণ ও নিরাপদভাবে উদযাপন করা যায়। সভায় উপস্থিত কর্মকর্তাগণ এ ধরনের উদ্যোগের প্রশংসা করে বলেন, আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এসময় অন্যান্যদের মাঝে সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড (ভূমি) সাইদ মোহাম্মদ ইব্রাহিম, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম খান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা,উপজেলা সমাজ সেবা অফিসার মাকসুদা খাতুন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মেহেদী হাসান,উপজেলা সমবায় কর্মকর্তা শরীফ আহমেদ প্রমুখ।