ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ৭:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাজশাহীতে নারী উত্ত্যক্তকারী দুই বখাটে গ্রেপ্তা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, April 25, 2025 - 5:51 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 51 বার

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী:রাজশাহীতে নারীদের উত্ত্যক্তকারী দুই বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার(মিডিয়া) সাবিনা ইয়াসমিন এ তথ্য জানান।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুর সোয়া ১টায় নগরীর কাশিয়াডাঙ্গা মোড় থেকে রাজপাড়া থানা পুলিশ জুবায়েরকে এবং এদিন দুপুর ২টায় সবুজকে কাশিয়াডাঙ্গা থানার ম্যাচ ফ্যাক্টরি এলাকা থেকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সাবিনা ইয়াসমিন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে রাজশাহীসহ দেশজুড়ে শুরু হয় নিন্দার ঝড়। ভিডিওটিতে দেখা যায়, রাজশাহী নগরীর সিএন্ডবি মোড়ে কয়েকজন যুবক রাস্তায় চলাচলকারী নারীদের উত্ত্যক্ত করছে।সেই দৃশ্য তাদের পরিচিত একজন মোবাইল ফোনে ধারণ করে।পরবর্তীতে এ ভিডিওটি তার ফেসবুক আইডিতে পোস্ট করলে মুহূর্তেই তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

তিনি আরও জানান, বিষয়টি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের নজরে এলে তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের নির্দেশ দেন।সেইসঙ্গে আসামিদের নাম ও ঠিকানা চেয়ে আরএমপির অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টও দেওয়া হয়।পুলিশের একাধিক টিম আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে।