ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৩:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

চিপস এর প্রলোভন দেখিয়ে মামা কর্তৃক শিশু ভাগনী ধর্ষণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, April 28, 2025 - 12:21 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 157 বার

রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টার:কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের লক্ষীপুর এলাকায় শনিবার (২৬) এপ্রিল মামা কতৃক ভাগনিকে (শিশু) ধর্ষণের অভিযোগ উঠে। এ ঘটনায় মামা কান্ত মালাকার নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সে পতনউষার ইউনিয়নের লক্ষীপুর গ্রামের কানু মালাকারের ছেলে। আটকের সত্যতা নিশ্চিত করেছেন কমলগঞ্জ পুলিশ ফাঁড়ি শমশেরনগর।

শিশুর ভাই সত্যজিৎ মালাকার বাহিরে থেকে বাড়িতে এসে শিশু বোনকে ঘরে না পেয়ে খোঁজাখুজির একপর্যায়ে (২৬) এপ্রিল বিকাল অনুমান ০৪.৩০ ঘটিকার সময় আসামীর বসতঘরে গিয়ে শিশু মেয়ে কান্নাকাটি করতে শুনাযায়। ঐ সময় ঘর হতে আসামী কান্ত মালাকার দৌড়িয়ে চলে যায়।

এঘটনায় শিশুর মা ইতি রানী মল্লিক বাদী হয়ে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেন, রোববার রাতে শমসেরনগর পুলিশ ফাঁড়িতে মামলা দায়ের করলে ২৪ ঘন্টার মধ্যে মূল আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শমসেরনগর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) জানান, পটেটো চিপ্স এর প্রলোভন দেখিয়ে শিশুটির মায়ের চাচাত ভাই ভাগ্নী শিশুকে পার্শ্ববর্তী বসত ঘরে নিয়ে ধর্ষণ করে কান্ত মালাকার। শিশুটি কান্না করলে মা কারন জানতে চান। পরে শিশুটি মায়ের কাছে ঘটনার বিস্তারিত বলে। শিশু মেয়েটির অবস্থা আশঙ্কাজনক থাকায় মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। শমশেরনগর পুলিশ ফাঁড়ির পুলিশ সোমবার ভোরে রাতে নিজ বাড়ি থেকে অভিযুক্ত কান্ত মালাকারকে গ্রেফতার করে।

এব্যাপারে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) জিয়া মো: মোস্তাফিজ ভূঁইয়া বলেন, অভিযোগ পাওয়ার সাথে সাথেই আসামীকে গ্রেফতার করতে সক্ষম হন। তিনি বলেন, এঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। শিশুটি অভিযুক্তের সম্পর্কে ভাগ্নী। আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।