বাংলাদেশ রিপোর্টার্স এসোসিয়েশন এর সভাপতি সোহেল রানা, হানিছ সরকার সাধারণ সম্পাদক নির্বাচিত
মোহাম্মদ ফিরোজ, সৌদিআরব: বাংলাদেশ রিপোর্টার্স এসোসিয়েশন সৌদিআরব পশ্চিমাঞ্চল(BRAWS) এর কার্যনির্বাহি পরিষদের নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে, ১৩ সদস্যের এই কার্যনির্বাহি কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলা টিভির জেদ্দা প্রতিনিধি সোহেল রানা ও আরটিভি জেদ্দা প্রতিনিধি হানিছ সরকার উজ্জ্বল কে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার ২৯শে এপ্রিল জেদ্দাস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই নির্বাচনে সংগঠনের প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠতা সভাপতি এম ওয়াই আলাউদ্দিন নির্বাচনী কার্যক্রম শেষে ফলাফল ঘোষণা করেন।
কমিটির অন্যরা হলেন, বাহার উদ্দিন বকুল, এস টিভি জেদ্দা প্রতিনিধি, উপদেষ্টা মন্ডলীর সদস্য, মাসুদ সেলিম, এনটিভি জেদ্দা, সিনিয়র সহ-সভাপতি, সাজিদুল ইসলাম, এটিএন বাংলা সৌদিআরব, সহ-সভাপতি, সেলিম আহমেদ, গাজী টিভি, সৌদিআরব প্রতিনিধি, সহ-সভাপতি, মোহাম্মদ ফিরোজ, নিউজ টোয়েন্টিফোর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সৈয়দ আহমেদ, চ্যানেল টোয়েন্টিফোর, সৌদিআরব প্রতিনিধি, যুগ্ম সাধারণ সম্পাদক, কামাল পারভেজ অভি, এনটিভি মক্কা, যুগ্ম সাধারণ সম্পাদক, কাউছার আব্দুস সালাম, এশিয়ান টিভি জেদ্দা প্রতিনিধি, সাংগঠনিক সম্পাদক, রফিকুল হক চৌধুরীরী, এখন জেদ্দা, তথ্য, সম্প্রচার ও দপ্তর সম্পাদক।








