ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১০:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

তারাকান্দায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন শিবির নেতা শরিফুল ইসলাম খালিদ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, May 2, 2025 - 10:54 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 133 বার

স্টাফ রিপোর্টারঃময়মনসিংহের তারাকান্দা উপজেলায় রামপুর ইউনিয়নে রাস্তা কাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১লা মে) সকালে রামপুর ইউনিয়নের দোহার মুস্তফার দোকান থেকে সাধুল্লাপুর পুরাতন মসজিদ পর্যন্ত রাস্তার কাজ উদ্ধোধন করেন ময়মনসিংহ মহানগর ছাত্রশিবিরের সভাপতি নগরবিদ শরিফুল ইসলাম খালিদ। উপজেলা উন্নয়ন তহবিল প্রকল্পের আওতায় রাস্তাটির নির্মাণ কাজ শুরু করায় এতে আশার আলো দেখছে এলাকার প্রায় ১৫ শত মানুষ।

মহানগর ছাত্রশিবিরের সভাপতি নগরবিদ শরিফুল ইসলাম খালিদ জানান, উপজেলা উন্নয়ন তহবিল প্রকল্পের থেকে এই রাস্তার নির্মাণ কাজের বরাদ্দ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এই রাস্তার কাজ শেষ করা হবে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার ও এলাকার জামাত ও বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় এলাকাবাসী।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন পর হলেও রাস্তাটির কাজ হচ্ছে এটা শুনে আমরা অনেক খুশি। রাস্তাটির কাজ সম্পন্ন হলে এলাকার প্রায় ১৫শত মানুষের দুর্ভোগ লাঘব হবে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল রাস্তাটি করার জন্য। আজ এই রাস্তার কাজের উদ্বোধনের মাধ্যমে মানুষের সেই দাবি পুরণ হয়েছে।

উদ্বোধনকালে মহানগর ছাত্রশিবিরের সভাপতি নগরবিদ শরিফুল ইসলাম খালিদ আরো জানান, বিভিন্ন ইউনিয়নে গ্রামীন অবকাঠামো উন্নয়ন কাজ করা হয়েছে, যা এখনও চলমান। স্থানীয় সরকার ও অভুতপুর্ব উন্নয়ন হয়েছে। রাস্তাটি নির্মাণ করলে
এলাকার মানুষের জীনবমান সহজ করবে। তিনি বলেন- আগামীর তারাকান্দা হবে দরিদ্র ও ক্ষোধা মুক্ত। অবহেলিত আর থাকবে না রামপুর ইউনিয়ন।