ভালুকায় লাইসেন্সবিহীন অটোরিকশা ঠেকাতে কঠোর হুসিয়ারী ইউএনও’র
আরিফ রববানী,ময়মনসিংহ:ময়মনসিংহের ভালুকা পৌর এলাকায় শৃঙ্খলা ফেরাতে ও যাত্রী নিরাপত্তা এবং যানজট নিরসনের মাধ্যমে জন ভোগান্তি লাগবে লাইসেন্সবিহীন ও নির্ধারিত নীল রঙ ছাড়া কোনো অটোরিকশা চলাচল করতে পারবে না বলে কঠোর নির্দেশনা দিয়েছেন ভালুকার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।
৩ মে (শুক্রবার) সন্ধ্যায় ইউএনও ভালুকার অফিসিয়াল ফেসবুক আইডি থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এ সিদ্ধান্ত জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভালুকা পৌরসভার লাইসেন্সপ্রাপ্ত সকল অটোরিকশাকে অবশ্যই নীল রঙে রাঙাতে হবে এবং স্পষ্টভাবে লাইসেন্স নম্বর প্রদর্শন করতে হবে।অপরদিকে উপজেলা নির্বাহী অফিসারের তৎপরতায়
পরিচ্ছন্ন ভালুকা উপহার দিতে ও মাদক,বাল্যবিবাহ, কিশোরগ্যাংসহ নানান অপরাধ মোলক কর্মকান্ডকে নির্মুলে জনগণকে সচেতন করতে জনসচেতনতামূলক কার্যক্রমে ইউএনও’র নেতৃত্বে কাজ করছে অসংখ্য স্বেচ্ছাসেবক সংগঠন। এসব সংগঠনের স্বেচ্ছাসেবীরা শুধু কাজ করছেনা, বরং একে অন্যের সুরক্ষা, পানি ও প্রাথমিক সেবার মতো বিষয়েও সক্রিয় ভূমিকা রেখে উপজেলায় ব্যাপক প্রশংসনীয় সুনাম অর্জন করছে তারা।
তিনি আরও জানান, আগামী ১৫ মে ২০২৫ তারিখের পর থেকে নীল রঙ ও বৈধ লাইসেন্স নম্বরবিহীন কোনো অটোরিকশা পৌর এলাকার মধ্যে চলাচল করতে পারবে না। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট অটোরিকশার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই পদক্ষেপের মাধ্যমে পৌর এলাকায় অটোরিকশা চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে রাখা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
ইউএনও আরো জানান, নির্দেশনা অমান্যকারী অটোরিকশার বিরুদ্ধে জরিমানা, জব্দসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, “এ উদ্যোগ নাগরিক দুর্ভোগ কমানো, অটোরিকশা চিহ্নিতকরণ সহজ করা এবং অবৈধ যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে।”
এই সিদ্ধান্তে পৌর এলাকায় সড়ক শৃঙ্খলা, যাত্রী নিরাপত্তা এবং যানজট নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন আসবে বলে প্রশাসনের আশা। ইউএনও সকল অটোরিকশা মালিক ও চালকদের প্রতি যথাসময়ে নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
পৌর এলাকার বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে যাত্রী হয়রানি কমবে এবং যানবাহন নিয়ন্ত্রণ সহজ হবে। তবে কেউ কেউ বলেছেন, সময়সীমা আরও কিছুটা বাড়ালে ভালো হতো, যাতে সব চালক প্রস্তুতি নিতে পারেন।








