ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১২:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিআরটিএ’র চেক বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, May 4, 2025 - 1:47 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 67 বার

আরিফ রববানী ময়মনসিংহ: ময়মনসিংহ জেলায় বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে মঞ্জুরিকৃত ৫০লক্ষ টাকার চেক বিতরণ ও হস্তান্তর করা হয়েছে।

রবিবার (৪মে) সকাল ১০টা থেকে ১১ টা পর্যন্ত ময়মনসিংহ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বিআরটি’র ট্রাস্টি বোর্ড কর্তৃক১০ জনকে পাঁচ লক্ষ টাকা করে মোট ৫০ লক্ষ টাকা অনুদানের এসব চেক বিতরণ করা হয়।

বিআরটিএর ময়মনসিংহ সার্কেল এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মুফিদুল আলম।

সেসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট উম্মে হাবিবা মীরা,বিআরটিএ ময়মনসিংহের
সহকারী পরিচালক (ইঞ্জি:) অ.দা.মোঃ আবু নাঈম,
মোটরযান পরিদর্শক মোঃ জহির উদ্দিনসহ, সাংবাদিকবৃন্দ, পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সদস্যরা।

জানা যায়, ময়মনসিংহ জেলার বিভিন্ন স্থানে পৃথক সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মনোনীত সদস্যদের মাঝে এই চেক বিতরণ করা হয়।

বিআরটিএ কর্তৃপক্ষ আরও জানায়, দুর্ঘটনা কবলিত হওয়ার ৩০ দিনের মধ্যে উপযুক্ত প্রমানাদিসহ নির্ধারিত ফরমে নিহত কিংবা গুরুতর আহতদের পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে, তা ট্রাস্টি বোর্ডে যাছাই-বাছাই পূর্বক অর্থ সহযোগিতা মঞ্জুর করা হয়।