ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী সাপ খেলা অনুষ্ঠিত
সুজন ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নের বাধ পাড়া এলাকায় আয়োজন করা হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাপ খেলার। স্থানীয় বিএনপির সহযোগিতায় ও ভূল্লী বাধপাড়া যুব সংঘের আয়োজনে এই খেলার আয়োজন করা হয়।
সোমবার (৫ মে) বিকেলে এই খেলার উদ্বোধন করা হয়। খেলায় দূরদূরান্ত থেকে ৮টি সাপুরে(ওঝা)’র দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দীর্ঘদিন পর গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী খেলা দেখতে কয়েক হাজার উৎসুক জনতা ভিড় জমায় সেখানে।
মাঠের মাঝে একটি কলা গাছের নিচে ছেড়ে দেয়া হচ্ছে সাপ। পরে প্রতিযোগীতায় অংশগ্রহনকারী সাপুরেরা মন্ত্রের মাধ্যমে নিজের কাছে ডেকে নিচ্ছেন সাপকে। যে সাপুরে তার ঘরের ভিতরে সাপটি সবচেয়ে বেশি মন্ত্রের মাধ্যমে নিয়ে যেতে পারবেন সেই হচ্ছেন বিজয়ী। ঐতিহ্যবাহী সাপ খেলা দেখে আনন্দিত দর্শনার্থীরা।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাজিমুল ইসলাম লাল, ঠাকুরগাঁও সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম, বালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, বালিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক লিয়াকত আলী লিটন, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, ভূল্লী প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক বাপ্পি সহ স্থানীয় নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, মাদকমুক্ত সমাজ গড়তে ও ঐতিহ্যতা ধরে রাখতেই করা হয়েছে এই সাপ খেলার আয়োজন।








