ঢাকা | এপ্রিল ২৯, ২০২৬ - ১:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় তিন গরু চোর গ্রেফতার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, May 6, 2025 - 4:20 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 99 বার

রাঙ্গুনিয়া:রাঙ্গুনিয়ায় অভিনব কায়দায় গরু চুরি করে জবাই করে মাংস বিক্রি করতে যাওয়ার পথে মো. করিম (২৩), আবুল হোসেন (২৫), মো. জামশেদ (৩৫) নামে তিন গরু চোরকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে পদুয়া পূর্ব খুরুশিয়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

জানা যায়, উপজেলার পদুয়া ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের পূর্ব খুরুশিয়া গাইনের বাড়ির জনৈক মোহাম্মদ আজিজ এর গোয়াল ঘর থেকে একটি গরু চুরি করে পাশ্ববর্তী জঙ্গলে জবাই করা হয়। পরে মাং’স ভাগভাটোয়ারা শেষে শিলক খালে রক্তমাখা অবস্থায় হাত-পা ধুতে গেলে তিন চোরকে হাতেনাতে পাকড়াও করে এলাকাবাসী। এসময় উত্তেজিত জনতা উত্তম মধ্যম দিয়ে
দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশকে খবর দেয়া হয়। তিন গরু চোরের বাড়ি একই ইউনিয়নের মাইজপাড়া ও পশ্চিম খুরুশিয়া কাজী পাড়ায় বলে জানা গেছে।

পদুয়ার সুভাষ দত্ত বলেন, সাম্প্রতিক সময়ে অত্র এলাকায় আশঙ্কাজনক হারে গরু চুরি বৃদ্ধি পায়। এতে খামার মালিকরা শঙ্কিত হয়ে পড়ে। গরু চুরি রোধে দলবদ্ধ হয়ে রাত জেগে পাহাড়া দিয়েছে গ্রামবাসীরা।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শিফাতুল মাজদার বলেন, গরু চুরির অপরাধে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
ছবির ক্যাপশন: রাঙ্গুনিয়ায় তিন গরু চোর আটক।