ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৪:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

পঞ্চগড়ে সাবেক রেলমন্ত্রীসহ তিন এমপির বিরুদ্ধে হত্যা মামলা: তদন্তের নির্দেশ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, May 6, 2025 - 4:22 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 180 বার

স্নিগ্ধা খন্দকার স্টাফ রিপোর্টার:পঞ্চগড়ের আলোচিত বিএনপি নেতা আব্দুর রশিদ আরেফিন হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনসহ ১৫৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। নিহতের স্ত্রী শিরিন আক্তার সোমবার (৫ মে) পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন। আদালত পঞ্চগড় সদর থানা পুলিশকে মামলাটি তদন্তপূর্বক এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।

মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন পঞ্চগড়-১ ও ২ আসনের সাবেক সংসদ সদস্য নূরুল ইসলাম সুজন, নাঈমুজ্জামান মুক্তা ও মজাহারুল হক প্রধান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, তৎকালীন জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, সদর থানার তৎকালীন ওসি আব্দুল লতিফসহ আওয়ামী লীগ নেতা-কর্মীসহ মোট ১৫৪ জন। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৪০০ থেকে ৭০০ জনকে মামলায় আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, ২০২২ সালের ২৪ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত গণমিছিলে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপের পর সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হন বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ আরেফিন। এ সময় প্রায় ৫০ জন আহত হন।

জেলা বিএনপির নেতারা এ ঘটনার জন্য পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের দায়ী করে বিচার দাবি করেছেন।