শ্রীমঙ্গলে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেফতার
রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টার:নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক সঞ্জয় পাশী জয়কে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
রোববার (১১ মে) বিকেলে শ্রীমঙ্গলের ভানুগাছ রোডে গ্র্যান্ড সুলতান রিসোর্ট সংলগ্ন একটি দোকান থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “সঞ্জয় পাশীর বিরুদ্ধে কুলাউড়া থানায় একটি মামলা রয়েছে। তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে কুলাউড়া থানায় হস্তান্তর করা হবে।”








