ঢাকা | জুলাই ৩০, ২০২৬ - ১২:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাঘায় বিশেষ অভিযানে আটক ১৩

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, May 23, 2025 - 11:13 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 108 বার

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী:রাজশাহীর বাঘায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৩ জনকে আটক করেছে ডিবি ও থানা পুলিশ। বৃহস্পতিবার (২২মে ) পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

থানা সূত্রে জানা যায়, রাতভর অভিযান পরিচালনা করে মাদক মামলায় ০৮ জন, জি আর ওয়ারেন্ট ভূক্ত ০২ জন ও চুরি মামলায় ০২ সহ মোট ১২ জন কে আটক করেছে বাঘা থানা পুলিশ। এছাড়াও রাজশাহী ডিবি পুলিশ কর্তৃক ১ জনকে ২৫ বোতল ফেন্সিডিল সহ আটক করা হয়েছে।

গ্রেফতারী পরোয়ানা মূলে গ্রেফতারকৃত আসামীরা ২ জন হলেন গড়গডি ইউনিয়নের সরের হাট গ্রামের মৃত কাছের মন্ডলের ছেলে মোঃ হান্নান আলী (৪৮),ও পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর এলাকার রওশন আলমের ছেলে মোঃ বাদশা আলম (২৮)।

চুরি মামলার আসামীরা হলেন, পাকুড়িয়া ইউনিয়নের মালিয়ানদহ গ্রামের রুস্তম মালিথা ওরফে নজরুলের ছেলে শাহাবুদ্দিন (৩৭) ও বাউসা ইউনিয়নের টাউরী পাড়া এলাকার ইমদাদুল হকের ছেলে শিমুল ইসলাম ওরফে কাজল (২১)।

মাদক মামলায় গ্রেফতারকৃতরা হলেন, আড়ানী চকরপাড়া এলাকার কোরবান আলীর ছেলে ইমন আলী (২০), মৃত হারান কর্মকারের ছেলে শ্রী সনাতন কর্মকার (৪৫), ছমির উদ্দিনের ছেলে মহির (৫০) এবং নাটোর বাগাতিপাড়া উপজেলার বড় পাকা এলাকার খাজের আলীর ছেলে হাবিবুর রহমান (২৯), রশিদের ছেলে ইদুল (২০), জাহাঙ্গীর মন্ডলের ছেলে ফিরোজ হোসেন (২০), মৃত আঃ রহমানের ছেলে জিয়াউর রহমান (৩৫), দেলশার প্রামানিকের ছেলে আশাদুল প্রামানিক (৩৬)।

রাজশাহী ডিবি পুলিশ কর্তৃক ২৫ বোতল ফেন্সিডিল সহ আটককৃত আসামী পাকুড়িয়া ইউনিয়নের জোত কাদিরপুর এলাকার আফছার আলীর ছেলে ইসলাম আলী (৩২)।

বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি আ ফ ম আসাদুজ্জামান বলেন, বাঘা থানা পুলিশ কর্তৃক গ্রেফতার কৃত ১২ জন ও ডিবি কর্তৃক ১ জন জন। মোট ১৩ জন গ্রেফতারকৃত আসামীদের শুক্রবার (২৩ মে) সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বাঘা থানাধীন আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও মাদক নির্মূলে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।