ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৮:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কমলগঞ্জে সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, May 24, 2025 - 10:01 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 121 বার

রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টার:মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে সাইবার অপরাধ ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালাটি আয়োজিত হয়।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর এর সভাপতিত্বে এবং উপজেলা আইসিটি অফিসার রকিবুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদারসহ সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকরা।

কর্মশালায় সাইবার নিরাপত্তা, অনলাইন প্রতারণা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহারের গুরুত্ব নিয়ে আলোচনা হয়। তথ্যপ্রযুক্তির নিরাপদ ও সচেতন ব্যবহারে সবাইকে আন্তরিক থাকার আহ্বান জানান আয়োজকরা।