ঢাকা | এপ্রিল ২৯, ২০২৬ - ১:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কমলগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, May 25, 2025 - 2:21 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 94 বার

রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টার:নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই স্লোগানে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা। রোববার সকাল ১০টায় উপজেলা ভূমি অফিসে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর।

ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ মেলায় খতিয়ান উত্তোলন, নামজারি, জমা খারিজ, অনলাইনে ভূমি কর পরিশোধসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সহজে পাওয়া যাবে। এতে সাধারণ মানুষের ভোগান্তি কমবে এবং সেবার প্রতি আস্থা বাড়বে বলে জানান আয়োজকরা।

সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন বলেন, “মেলার মাধ্যমে নাগরিকরা সরাসরি সেবা নিতে পারবেন, কোন দালালের প্রয়োজন হবে না।”

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলমসহ উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা।

ইউএনও মাখন চন্দ্র সূত্রধর বলেন, “ভূমি খাজনা ও নামজারিসহ অধিকাংশ লেনদেন এখন অনলাইনে হচ্ছে, তাই কেউ যেন দালাল বা অন্য কারো মাধ্যমে টাকা লেনদেন না করেন। কোনো সমস্যা হলে সরাসরি আমাদের জানাতে পারেন।”মেলা চলবে আগামী ২৭ মে বিকাল পর্যন্ত।