ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র সহ-সভাপতি জনাব রেজাউল করিম (পল) সিডনিতে আগমন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, June 11, 2025 - 10:28 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 362 বার

সিডনি প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সিনিয়র সহ-সভাপতি জনাব রেজাউল করিম (পল) আজ সকালে সিডনিতে এসে পৌঁছেছেন।

এ সময় অস্ট্রেলিয়া যুবদলের পক্ষ থেকে তাকে স্বাগত জানান আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব মোঃ ফারুক হোসেন খান।

এছাড়াও বিএনপি অস্ট্রেলিয়ার পক্ষ থেকে তাকে স্বাগত জানান বিএনপি অস্ট্রেলিয়ার সম্মানিত সভাপতি এ এফ এম তাওহীদুল ইসলাম,সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলী, সহ-সভাপতি মোবারক হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস কাঞ্চন শাহীন,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শফিউল আলম শফিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় যুবদলের পক্ষে আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম(শিবলী),পলাশ ফারুক,মোঃ সিরাজুল ইসলাম;যুবদল নেতা সাজেদুর রহমান,মোঃ বাদশা বুলবুল, স্বেচ্ছাসেবক দল নিউ সাউথ ওয়েলস শাখার সদস্য ফারদিন হোসেন ও প্রমুখ।

উপস্থিত সকল নেতাকর্মীদের প্রাণবন্ত উপস্থিতি দেখে জনাব রেজাউল করিম (পল) সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আন্তরিক ধন্যবাদ জানান।