ডাকাতি মামলার হোতা ‘পাগলা হাবিব’ গ্রেপ্তার, পুলিশের সফল অভিযান
রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টার:মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বাগড়াবাড়ি এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত হাবিবুর রহমান ওরফে পাগলা হাবিব (৩৬)–কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১১ জুন) সকাল ১১টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা এসআই অনিক রঞ্জন দাসের নেতৃত্বে শ্রীমঙ্গল থানা পুলিশ ও র্যাব-৯ এর একটি যৌথ দল ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিশ্বরোড এলাকা থেকে তাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, হাবিব শ্রীমঙ্গল উপজেলার গুলগাঁও গ্রামের বাসিন্দা তকলিছ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, এই গ্রেপ্তার ডাকাতি মামলার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।








