বারহাট্টায় ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার গুমুরিয়া গ্রামের ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী মোঃ আব্দুল মান্নান (৩৭) কে গ্রেফতার করে বারহাট্টা থানা পুলিশ।
বারহাট্টার গুমুরিয়া গ্রামের বাসিন্দা আসমা বাজারের ডিম ব্যবসায়ী মিয়াচান এর ব্যবসা প্রতিষ্ঠানে একই গ্রামের মো: আব্দুল মান্নান, মো: সোহেল মিয়া ও তার দলবল নিয়ে হামলা ও শারীরিক নির্যাতন চালায়।
ভুক্তভোগী মিয়াচান এর কন্যা রেজমিন ঝুমা বলেন, আব্দুল মান্নান আমার আব্বার মাথায় ধারালো অস্ত্র দিয়ে জখম করে আহত করে। আমার ছোট ভাই জিহাদ ও বোন কে মারধর করে। পরে মামলা থেকে বাঁচার জন্য উল্টো আমার পরিবারের উপর মামলা দেয়।
মিয়াচান বাদী হয়ে মো:সোহেল মিয়া ও মো: আব্দুল মান্নান এর নামে থানায় মামলা করেন। বুধবার ( ১৮ জুন) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আসমা ইউনিয়নের গুমুরিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ আব্দুল মান্নান একই গ্রামের মোঃ মুক্তার হোসেনের ছেলে।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) কামরুল হাসান জানান, আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ সকল ব্যবস্থা নেয়া হবে।ওসি আরও জানান গুমুরিয়া গ্রামের মো:সোহেল মিয়া কে আটক করার জন্য অভিযান চলমান সেও ওয়ারেন্ট ভুক্ত আসামী।








