ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কুলাউড়ায় বিএনপি থেকে সংসদ সদস্য প্রার্থী হতে চান সিদ্দিক হোসাইন রুবেল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, June 21, 2025 - 4:07 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 298 বার

স্টাফ রিপোর্টার::জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারের -২ কুলাউড়া আসনে বিএনপির মনোনয়ন চান সাবেক ছাত্রদল নেতা সিদ্দিক হোসাইন রুবেল। উনার সাথে আলাপকালে সিদ্দিক হোসাইন রুবেল বলেন, ভোটারদের মনোজগতে এখন অনেক পরিবর্তন এসেছে। বিগত পনেরো বছরের ফ্যাসিবাদী শাসনব্যবস্থার যাতাকলে পৃষ্ঠ ভোটারেরা এখন তারুণ্যনির্ভর। তারা এখন শুধু মার্কা দেখে ভোট দিতে চায় না। জনগণ আগামী দিনে মার্কার পাশাপাশি প্রার্থীর ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে সৎ পরিচ্ছন্ন ও তারুণ্যনির্ভর নেতৃত্ব দেখতে চায়।সেদিক থেকে তিনি নিজেকে সবচেয়ে উপযুক্ত প্রার্থী দাবি করে দল তাকে মূল্যায়ন করবে এমন আশাবাদ ব্যক্ত করেন।

যুক্তরাষ্ট্র প্রবাসী
ও বিশিষ্ট ব‍্যাবসায়ী সিদ্দিক হোসেন রুবেল কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাগৃহাল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। কুলাউড়া নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং কুলাউড়া সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করে পরিবারের সাথে নিউইয়র্কে চলে যান। সেখানের লাগার্ডিয়া কমিউনিটি কলেজ কুইনস, নিউইর্য়ক থেকে এসোসিয়েট ডিগ্রী অর্জন করেন।

সিদ্দিক হোসাইন রুবেল তৃনমূল থেকে উঠে আসা জাতীয়তাবাদী ছাত্রদল টিলাগাঁও ইউনিয়ন শাখার সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ন আহ্বায়ক ও মৌলভীবাজার জেলা ছাত্র দলের বর্তমান সহ সাংগঠনিক সম্পাদকের দ্বায়িত্ব পালন করছেন।বর্তমানে তিনি নিউইয়র্ক শহর ও বাংলাদেশে কয়েক টি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন। পাশাপাশি কমিউনিটির বিভিন্ন শাখায় নেতৃত্ব দিয়ে চলছেন। এবং তিনি আরও বলেন দীর্ঘদিন থেকে অভিভাবক হীন কুলাউড়ায় নেতা কর্মীদের পাশে ছিলেন দল যদি উনাকে মূল‍্যায়ন করে তাহলে নেতা কর্মীদের মধ‍্যে প্রানচাঞ্চল‍্য ফিরে আসবে এবং বিপুল ভোটে কুলাউড়ায় জয়লাভ করে স্বাধীনতার পর প্রথম বারের মতো বিএনপির লোক সংসদ সদস‍্য নির্বাচিত হয়ে ইতিহাস রচনা করবেন বলে আশাবাদী।