ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১০:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বিগত ৫৩ বছর মানুষ সকল ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছে- মাওলানা এমরুল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, June 24, 2025 - 7:38 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 83 বার

ময়মনসিংহ প্রতিনিধি:দেশে ধনী গরীবের বৈষম্য দূর করতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সমাজের সকল মানুষ রাষ্ট্রের সকল সুযোগ-সুবিধা যেনো সমান ভাবে ভোগ করতে পারে সেটি নিশ্চিত করতে জামায়াত বদ্ধ পরিকর।

সোমবার(২৩ জুন) ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ড আকুয়া মোড়লপাড়া নব নির্মিত রাস্তা উদ্বোধন করার সময় এলাকাবাসীর উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন এ দেশে বিগত ৫৩ বছর মানুষ সকল ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছে। ধনীর সন্তানেরা এক রকম পড়াশোনার সুযোগ পেয়েছে আর গরীব মানুষেমানুষের সন্তান শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে। চিকিৎসা নিতে গেলে এ বৈষম্য আরো বেশি দেখা যায়। দেশের চিকিৎসা ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নয়ন না করে চিকিৎসা খাতের অর্থ লুটপাট করা হয়েছে।গরীব মানুষ সরকারি হাসপাতাল গুলোতে ভালো চিকিৎসা থেকে সব সময় বঞ্চিত হয়েছে, আর লুটেরা বিদেশে গিয়ে উন্নত চিকিৎসা নেয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশ গঠনের দায়িত্ব পেলে এসব বন্ধ হবে। জামায়াত সমাজ, রাষ্ট্রের সকল পর্যায়ে ইনসাফ প্রতিষ্ঠা করতে বদ্ধ পরিকর।

সেজন্য আগামী নির্বাচনে সৎ লোকেদের সংসদে পাঠানোর জন্য আহবান জানান এমরুল সাহেব।
রাস্তা উদ্বোধন এর সময় আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি আব্দুল বারী, শ্রমিক কল্যাণ ফেডারেশন ময়মনসিংহ মহানগর সেক্রেটারি আল-আমীন সহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী।