ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৮:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

পঞ্চগড়ে ভূমি সেবায় প্রযুক্তির ছোঁয়া

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, July 1, 2025 - 1:01 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 42 বার

স্নিগ্ধা খন্দকার স্টাফ রিপোর্টার:পঞ্চগড়ে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩০ জুন) বিকেলে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এ কেন্দ্রের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাবেত আলী।

এই কেন্দ্রের মাধ্যমে স্থানীয় জনগণ সহজেই তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ভূমি সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারবেন—এজন্য আর সহকারী কমিশনার (ভূমি) অফিসে যেতে হবে না।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সীমা শারমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, সহকারী কমিশনার মোহন মিনজী এবং হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদে নুর আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ও এলাকাবাসী।

জেলা প্রশাসক মো. সাবেত আলী বলেন, “মানুষ যেন ঘরে বসেই ভূমি সেবা পায়—সে লক্ষ্যে এই সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে। ভূমি খাতে ডিজিটাল সেবা নিশ্চিত করতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নির্ধারিত ফি প্রদানের মাধ্যমে স্থানীয়রা সব ধরনের ভূমি সেবা এখান থেকেই পাবে।”

ভূমি সেবা সহজীকরণে এই উদ্যোগ সাধারণ মানুষের ভোগান্তি কমাবে এবং ডিজিটাল বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের