ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৭:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নানা আয়োজনে পঞ্চগড়ে এনটিভি’র ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, July 3, 2025 - 5:10 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 119 বার

স্নিগ্ধা খন্দকার স্টাফ রিপোর্টারঃজনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চগড়ে উদযাপন করা হয়েছে আজ।বুধবার (৩ জুলাই) দুপুরে পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আদম সুফি, সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রীনা পারভীন, বাপার জেলা সভাপতি অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম খায়ের, সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, পঞ্চগড় প্রেস ক্লাবের আহ্বায়ক সরকার হায়দার, পঞ্চগড় স্বেচ্ছাসেবী ফোরামের সমন্বয়ক অ্যাডভোকেট আহসান হাবীব, প্রবীণ গণমাধ্যমকর্মী শহীদুল ইসলাম শহীদ প্রমুখ।

এছাড়াও বক্তব্য রাখেন এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট সাজ্জাদুর রহমান সাজ্জাদ, এম আর সরকারি কলেজের শিক্ষক পশিরুল ইসলাম, ড. আবেদা হাফিজ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মো. শাহজাহান আলী, এনটিভি অনলাইনের ফাহিম হাসান, আরটিভির হারুন অর রশিদ, বৈশাখী টিভির এ রায়হান চৌধুরী রকি, চ্যানেল এস-এর আব্দুর রউফ, আনন্দ টিভির আবু সালেক রহিম, নাগরিক টিভির সাইদুজ্জামান রেজা, দৈনিক ইনকিলাবের শেখ সম্রাট হোসাইন, এশিয়ান টিভির কামাল হোসেন, স্নিগ্ধা খন্দকার নিহা, ব্যবসায়ী জাবির হাসান ও আব্দুল আলীমসহ স্থানীয় সাংবাদিক, পরিবেশকর্মী, সাংস্কৃতিক কর্মী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ, কেক কাটা, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতামূলক উদ্যোগ হিসেবে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।পরে শিল্পকলা একাডেমি চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়, যা এমআর সরকারি কলেজ রোড প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

বক্তারা বলেন, এনটিভি বিগত ২২ বছর ধরে নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের মানুষের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও এই চ্যানেল গণমানুষের মুখপাত্র হয়ে বলিষ্ঠ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

আজ এই অনুষ্ঠানটি শুধুমাত্র এনটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ছিল না। এটি হয়ে উঠেছিল গণমাধ্যম কর্মী , পরিবেশ সচেতনতা এবং তরুণদের সম্পৃক্ততার এক মিলনমেলা।