ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

হাওর ও নদী রক্ষা আন্দোলন এর আহ্বায়ক শাহ কামাল সদস্য সচিব সুহেল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, July 7, 2025 - 1:09 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 83 বার

মুহাম্মদ আফজাল হোসেন, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:-সুনামগঞ্জ হাওরাঞ্চলে হাওর ও নদী রক্ষা আন্দোলন নামে একটি অরাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।”হাওর, নদী, সবুজ বাঁচলে আমরা বাঁচি” এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে হাওর ও নদী রক্ষা আন্দোলন এর আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।হাওর ও নদী রক্ষা আন্দোলন একটি অরাজনৈতিক, অলাভজনক এবং স্বেচ্ছাসেবী সংগঠন।

শনিবার (৫ জুলাই ) বিকাল তিন ঘটিকায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি হলরুমে আহবায়ক কমিটি সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সিলেট এমসি কলেজের লেকচারাল শামীমুল হাসান শামীম,সঞ্চালনায় ছিলেন ওবায়দুল হক মিলন।উক্ত সভায় আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেলেন শাহ কামাল এবং সদস্য সচিব সুহেল মিয়া। তিন মাস মেয়াদের কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন যুগ্ম আহ্বায়ক মোঃ ওবায়দুল হক মিলন,মোঃ রাজু আহমেদ, এড. দীপঙ্কর বনিক সুজিত,ওবায়দুল মুন্সী, মোজাহিদুল ইসলাম মজনু, এবং সাবিহা সুলতানা। সদস্যরা হলেন, মোশফিকুর রহমান স্বপন,ফজলে রাব্বি খান, মিজানুল হক সরকার,সুমন পাল, মুছিহুর রহমান জুনেদ, আব্দুল বাছির,জাকির হোসেন, কর্ণ বাবু দাশ, আকিব জাবেদ, শাহ মোশাহিদ আলম ফয়সল, ত্বাহা হোসাইন, তাহিরপুর – মিজানুর রহমান, জামালগঞ্জ- আরিফুল ইসলাম সরকার, ধর্মপাশা- মুন্না চৌধুরী, মধ্যনগর- আশরাফ উদ্দিন হিল্লোল, দিরাই- দবির মিয়া, শাল্লা – আনোয়ার হোসাইন,শান্তিগঞ্জ – আহমেদ উসমান, জগন্নাথপুর- কাইয়ূম আহমেদ, সদর – মোঃ মাইনুদ্দিন,সদর – তৈয়বুর রহমান, বিশ্বম্ভপুর – এমদাদুল হক মিলন, দোয়ারা বাজার – এড. জয়নাল আবেদীন।
হাওর ও নদী রক্ষা আন্দোলন এর নবনির্বাচিত আহবায়ক কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করিয়েছেন শামিমুল হাসান শামীম।

হাওর ও নদী রক্ষা আন্দোলনের বিভিন্ন পেশাজীবি, ছাত্র নেতৃবৃন্দ জানান,হাওরের কৃষি, কৃষক, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহযোগীতা করা।পরিবেশ রক্ষা, নদী ও খনিজ সম্পদ রক্ষায় এই সংগঠন কাজ করে যাবে নিঃস্বার্থভাবে।