ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৮:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে সামাজিক বনায়ন কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে সহস্রাধিক গাছের চারা বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, July 11, 2025 - 6:46 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 94 বার

কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি:কেরানীগঞ্জে বৃক্ষরোপনের মাধ্যমে সামাজিক বনায়ন কর্মসূচিতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে সহস্রাধিক ফলজ ও ভেসজ জাতীয় গাছের চারা বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আজ সকালে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের যৌথ আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কেরানীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা কৃষি অফিসের অতিরক্ত কৃষি কর্মকর্তা লতিভাফা ইয়াসমিন ও ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রওশন আরা বেগম। অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের ফলজ ও ভেসজ জাতীয় গাছের চারা বিতরণ করেন।