ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৪:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাজাপুরে গণমাধ্যম কর্মীদের সাথে এনসিপি’র উপজেলা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, July 12, 2025 - 2:21 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 51 বার

কঞ্জন কান্তি চক্রবর্তী ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উপজেলা কমিটির পরিচিতি ও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ জুলাই) বিকেল ৫ টায় উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, ঝালকাঠি জেলার প্রধান সমন্বয় মাইনুল ইসলাম মান্না, যুগ্ম সমন্বয়ক জুবায়ের হাওলাদার, যুগ্ম সমন্বয় হাসিবুব রহমান হাসিব, উপজেলার প্রধান সমন্বয় শাহরিয়ার শাকিল, যুগ্ম সমন্বয় মুজাহিদুল ইসলাম সোহাগ গাজী, সদস্য তানিম আহমেদ প্রমুখ।
এসময় উপজেলা কমিটির নবগঠিত নেতৃবৃন্দ পরিচিতি তুলে ধরেন এবং দলীয় দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা ব্যক্ত করেন।

সভায় উপস্থিত ছিলেন, এনসিপি রাজাপুর উপজেলা কমিটির সদস্য মশিউর রহমান, জলিল তালুকদার, হারুন অর রশিদ তালুকদারসহ কমিটির অন্যান্য সদস্যসহ জেলা ও উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।