ঢাকা | মে ৪, ২০২৬ - ১০:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

সিএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, July 15, 2025 - 9:54 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 42 বার

মোঃ শহিদুল ইসলাম নিজস্ব প্রতিবেদক:চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জুন/২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুলাই ২০২৫ খ্রি. দুপুর ১২টা ৩০ মিনিটে দামপাড়ায় সিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মোঃ হুমায়ুন কবির।

সভায় অতিরিক্ত কমিশনার বলেন, “নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে থানাসমূহ এবং মহানগর গোয়েন্দা বিভাগকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে নিরপেক্ষভাবে কাজ করতে হবে।” তিনি উপ-পুলিশ কমিশনারদের নিজ নিজ এলাকায় মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ দমন ও প্রতিরোধে আরো সক্রিয় হওয়ার নির্দেশ দেন।

সভায় বিশেষভাবে রুজুকৃত হত্যা মামলা ও অন্যান্য গুরুতর অভিযোগসমূহের দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হয়। মামলার দ্রুত নিষ্পত্তি ও গ্রেফতারি পরোয়ানা কার্যকরে অগ্রগতি বাড়ানোর ওপরও জোর দেন তিনি।

এছাড়া, ট্রাফিক বিভাগকে ফিটনেসবিহীন, অননুমোদিত ও লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার পাশাপাশি আরো গতিশীল হওয়ার নির্দেশ প্রদান করা হয়।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আসফিকুজ্জামান আকতার বিপিএম, সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদসহ সিএমপির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।