ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৬:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটি গঠিত সভাপতি মমিনুর রশীদ শাইন, মহাসচিব মুহাম্মদ কামরুল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, July 16, 2025 - 6:58 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 70 বার

মোঃ শহিদুল ইসলাম :দেশের অন্যতম পেশাদার গণমাধ্যম সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা–এর ২০২৫-২০২৮ মেয়াদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠিত হয়েছে। গত ১৩ জুলাই (রবিবার) রাজধানীতে অনুষ্ঠিত সংস্থার কেন্দ্রীয় নীতিনির্ধারক পরিষদের এক বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে মো. মমিনুর রশীদ শাইন–কে সভাপতি ও মুহাম্মদ কামরুল ইসলাম–কে মহাসচিব নির্বাচিত করা হয়। উভয়েই দীর্ঘদিন ধরে পেশাদার সাংবাদিকতায় জড়িত থেকে জাতীয় সাংবাদিক সংস্থার বিভিন্ন দায়িত্ব দক্ষতার সাথে পালন করে আসছেন।

নবগঠিত নির্বাহী পরিষদের অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন:-নির্বাহী সভাপতি:মোঃশাহজাহানমোল্লা,সিনিয়রসহ-সভাপতি:আলমগীর ‍গনি,সহ-সভাপতি (তিনজন):মো. খায়রুল ইসলাম,মো. আতিকুর রহমান আজাদ,মো.হাসান সরদার জুয়েল,যুগ্ম মহাসচিব:
এড. চমন ই এলাহী,মো. কাজী মাহমুদুল হাসান,মো.কেফায়েত উল্লাহ কায়ছার,সহকারী মহাসচিব:মো. সাজাদুর রহমান সাজু,মো. হারিসুর রহমান,মো. রফিকুল ইসলাম

বিভাগীয় সচিব পদে যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেনঃ-সাংগঠনিক সচিব:মো.তৌহিদ রিপন,মো.ইসমাইল হোসেন এলিন
অর্থ সচিব:মো.নাজির হোসেন,দপ্তর সচিব:মো. আবেদ আলী,প্রচার সচিব:মো.সিপন আলী,প্রশিক্ষণ সচিব:মো.রাসেল ইসলাম জীবন,আইন সচিব:এড.ওয়াহিদুন্নবী বিপ্লব,পরিকল্পনা ও গবেষণা সচিব:মো.সাইফুল ইসলাম,মহিলা বিষয়ক সচিব:মোসাঃ আমেনা বেগম

নির্বাহী সদস্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন:
মো.আতিকুল ইসলাম,মো.শফিকুল ইসলাম,মোঃগোলাম সারওয়ার,
মো.নজরুল হক অনু,মো.মাহবুবুর রহমান,মো.আব্দুর রশিদ মোল্লা,ড. শাহজাহান কবির,ও মো. মাহমুদ মোস্তফা।

সংস্থার ভবিষ্যৎ পরিকল্পনা:
নতুন কমিটি গঠনের পর সংস্থার নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন,“সাংবাদিকদের অধিকার সুরক্ষা, প্রশিক্ষণ এবং পেশাগত উন্নয়নে নতুন এই নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে।”

তারা জানান, ডিজিটাল যুগে গণমাধ্যমের চলমান চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকদের সংগঠন হিসেবে জাতীয় সাংবাদিক সংস্থা থাকবে একধাপ এগিয়ে।

নবনির্বাচিত সভাপতি ও মহাসচিব তাঁদের বক্তব্যে বলেন—“সংস্থাকে একটি জাতীয় পর্যায়ের, নীতিনিষ্ঠ ও দায়িত্বশীল সংগঠনে পরিণত করাই আমাদের লক্ষ্য। সকল সাংবাদিকের স্বার্থ রক্ষায় থাকব সক্রিয়।”

বিশেষ বার্তা:> “সত্য ও নিরপেক্ষতার শক্তিতে বলীয়ান হয়ে সাংবাদিক সমাজের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে এই কমিটি কাজ করে যাবে”—এমন অঙ্গীকার ব্যক্ত করেছেন নবনির্বাচিত নেতৃবৃন্দ।