ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৭:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মান্দায় স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, July 22, 2025 - 6:01 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 57 বার
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় ‘ইফতার মাহফিল গ্রুপ’ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২৫ পালিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার দ্বারিয়াপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম। ‘ইফতার মাহফিল গ্রুপ’স্বেচ্ছাসেবী সংগঠনের এই আয়োজনে খুশি হয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘গাছ পরিবেশের জন্য খুবই উপকারী। তোমরা অবশ্যই রোপণকৃত গাছগুলোকে যত্ন নেবে। মনে রেখো,তোমরাও বড় হবে, গাছও বড় হবে এবং একদিন এই গাছ তোমাদের অনেক কিছু দেবে।’
এছাড়াও বৃক্ষরোপনে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী আবু সায়েদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দিপংকর পাল, দ্বারিয়াপুর হাফিজা মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও ইফতার মাহফিল গ্রুপ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।