ঢাকা | মে ৩, ২০২৬ - ২:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় কোদালা ইউনিয়ন বিএনপি’র কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, July 31, 2025 - 1:21 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 128 বার

রাঙ্গুনিয়া প্রতিনিধি : চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় কোদালা উচ্চ বিদ্যালয় হতে ২০২৫ সালে উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন কোদালা ইউনিয়ন বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠন।

বৃহস্পতিবার (৩১ জুলাই ) দুপুরে বিদ্যালয়ের হল রুমে সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কোদালা ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত অতিথিরর বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ওসমান গনি, বাঙালখালী সরকারি কলেজের অধ্যাপক মিজানুর রহমান শাহীন।

কোদালা ইউনিয়ন যুবদলের আহবায়ক সেলিম ডালিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোদালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সুবির বড়ুয়া, কোদালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল কান্তি, কোদালা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য নুরুল আলম মেম্বার, আবুল বশর ভোট্টো, ইসমাইল সওদাগর, জসিম উদ্দিন তালুকদার, নজরুল ইসলাম তালুকদার, আলমগীর কোম্পানি, সিরাজুল ইসলাম, ওসমান মাস্টার, কোদালা ইউনিয়ন পরিষদের সচিব নিতাই বাবু, জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান হোসেন, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ রাসেল, সদস্য নুরুল আবছার, কোদালা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোহাম্মদ ইমরান, যুগ্ম আহবায়ক ইসমাইল, ইব্রাহিম মানিক, মোহাম্মদ জাফর, সদস্য শহীদুল্লাহ,মোহাম্মদ ইকবাল, কোদালা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোহাম্মদ এনান, যুগ্ম আহবায়ক আবদুর কাদের আলিম,কোদালা ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ নাছির, সহ সভাপতি মোহাম্মদ আরফাত, সাংগঠনিক সম্পাদক আরফাত আহমেদ, ছাত্রদলের নেতা সামির উদ্দিন, ইউনিয়ন তাঁতীদলের সভাপতি আজিজ উল্লাহ, ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক হাসমত আলী, রফিকুল ইসলাম, ফজলুল করিম, হায়দার, যুবদল নেতা ইয়াহিয়া, মো. ইউসুফ, ইমরান, আইয়ুব মেসি প্রমূখ।