ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৩:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, August 1, 2025 - 11:00 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 180 বার

চট্টগ্রাম: চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের উদ্যোগে স্কুল প্রাঙ্গণে কৃতি শিক্ষার্থীদের জন্য এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। ২০২৫ সালের এসএস সি পরীক্ষায় অভূতপূর্ব সাফল্যের জন্য এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৩১ জুলাই(বৃহস্পতিবার) সকাল সাড়ে দশটায় এ সংবর্ধনা অনুষ্ঠানে ৪০৫ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক ও চট্টগ্রাম কলেজিয়েট স্কুল প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি এম. এ. মালেক। চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ তজল্লী আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজিয়েটস পরিচালনা কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক মোস্তাক হোসাইন। আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ ও কৃতি শিক্ষার্থীবৃন্দ। অতিথিরা তাঁদের বক্তব্য বলেন, আজকের মেধাবীরাই আমাদের ভবিষ্যৎ সম্পদ। এবং মেধাবীরাই দেশ পরিচালনায় নেতৃত্ব দিবে।