ঢাকা | মে ৩, ২০২৬ - ৭:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে খাগড়াছড়িতে জামায়াতের গণমিছিল ও আলোচনা সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, August 6, 2025 - 6:06 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 46 বার

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি: ৫ আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে খাগড়াছড়িতে গণমিছিল ও আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি খাগড়াছড়ি জেলা শাখা। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৩ টার দিকে চেঙ্গী স্কয়ার থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মিনহাজুর রহমান।
সভা সঞ্চালনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খাগড়াছড়ি জেলা সভাপতি আব্দুর ছাত্তার।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জামায়াতের ২৯৮ নং খাগড়াছড়ি আসনের প্রার্থী এডভোকেট ইয়াকুব আলী চৌধুরী, সদর উপজেলা জামায়াতের আমির মো. ইলিয়াছ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মান্নান।

বক্তারা বলেন, “দেশে চলমান অন্যায়, দুর্নীতি, দমন-পীড়ন ও স্বাধীনতার হরণের বিরুদ্ধে আপামর জনসাধারণ একত্রিত হয়ে জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে। এই বিপ্লবের মূল চেতনা হলো বৈষম্যহীন, দূর্ণীতিমুক্ত, ইনসাফভিত্তিক একটি বাংলাদেশ গঠন করা।”
তারা আরও বলেন, “আমরা আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই, যেখানে ইসলামী মূল্যবোধ ও ইনসাফ নিশ্চিত হবে।”