পতনউষারে ‘আলোর পথ ইসলামী ছাত্র সংগঠন’-এর আয়োজনে দুই শতাধিক মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা সেবা
রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টার: কমলগঞ্জ উপজেলার পতনউষারে ‘আলোর পথ ইসলামী ছাত্র সংগঠন’-এর ব্যতিক্রমধর্মী উদ্যোগে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, নতুন কার্যকরী কমিটির পরিচিতি সভা ও আলোচনা সভা। ৭ আগস্ট (বুধবার) সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত পতনউষার স্থানীয় একটি স্থানে এ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতনউষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান। সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা তোয়াবুর রহমান তবারক এবং সঞ্চালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও ভারপ্রাপ্ত সভাপতি এহিয়া আহমদ রাফি।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপদেষ্টা মাওলানা আব্দুল হাফিজ, উপদেষ্টা সাজিদুর রহমান সাচ্চু, মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস খান, শিক্ষানুরাগী আনোয়ার খান, মাওলানা জাকারিয়া আহমদ, মাওলানা আব্দুস সামাদ প্রমুখ।
মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক ডা. তানভীর আহমদ (চর্ম, যৌন ও শিশু রোগ) এবং ডা. এস. কে. নাহিদ (চর্ম, এলার্জি, নাক-কান-গলা, ডায়াবেটিস, বাত ব্যথা, নারী ও শিশু রোগ) প্রায় দুই শতাধিক গরিব ও দুস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।
মানবিক এই উদ্যোগে এলাকাবাসীর ব্যাপক সাড়া চিকিৎসা নিতে আসা অনেকেই বলেন, এলাকায় উন্নত চিকিৎসার সুযোগ না থাকায় তারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। ‘আলোর পথ ইসলামী ছাত্র সংগঠন’-এর এই মহৎ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও তারা এরকম জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখতে চান।
জনসেবায় ‘আলোর পথ’-এর দীপ্ত অঙ্গীকার সেবামূলক ও শিক্ষামূলক কার্যক্রমের মধ্য দিয়ে ‘আলোর পথ ইসলামী ছাত্র সংগঠন’ ইতোমধ্যেই এলাকার মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে। মেডিকেল ক্যাম্পে রোগীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে সংগঠনের প্রতি রয়েছে মানুষের অগাধ ভালোবাসা








