ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ২:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, August 9, 2025 - 4:08 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 82 বার

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ করা হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) গভীর রাতে বেতছড়ি সাব জোনের টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

সেনাসূত্রে জানা যায়, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. ইউনুসের নেতৃত্বে সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে আনা বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়। এর বাজারমূল্য কয়েক লাখ টাকা বলে জানা গেছে। স্থানীয় বাজারে বিক্রির প্রস্তুতির সময় সিগারেটগুলো আটক করা হয়।

দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক, পিএসসি জানান, জব্দকৃত মালামাল কাস্টমসের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। তিনি আরও বলেন, মাদক ও চোরাচালান প্রতিরোধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।