ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১২:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

পুরান পাগলের ভাত নাই নতুন পাগলের আমদানি। আমান উল্লাহ আমান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, August 24, 2025 - 7:51 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 352 বার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধ : বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আমান উল্লাহ বলেছেন পুরান পাগলের ভাত নাই নতুন পাগলের আমদানি । গত চার বার সংসদ নির্বাচনে একজনে আমার বিরুদ্ধে নমিনেশন চেয়েছিলেন কিন্তু পান নাই আমি আমান উল্লাহ আমান পেয়েছি। মোস্তফা মহসিন মন্টুবিএনপিতে যোগদান করে নমিনেশন চেয়েছিল তিনিও পাননি বাংলাদেশকে আধুনিক রাষ্ট্রে পরিণত করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে সবাই নির্বাচনের জন্য প্রস্তুতি নেন। আগামী নির্বাচনে আমরা বিজয়ী হলে বুড়িগঙ্গা নদীতে খোলামোড়া ব্রিজ হবে । কেরানীগঞ্জে হবে নতুন বিশ্ববিদ্যালয় । তিনি আজ হিজলা হাইস্কুলে হিজলা গ্রামের কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন । স্কুল ম্যানেজিংকমিটির সভাপতি হাজীতাইজুদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপিরসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি । কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম। সাধারণসম্পাদক হাসমত উল্লাহ নবী প্রমূখ ।