অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশ যুব ইউনিয়নের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ভার্চুয়াল সভা অনুষ্ঠিত
অস্ট্রেলিয়া : ২৮ আগস্ট, ২০২৫ — অস্ট্রেলিয়া — বাংলাদেশ যুব ইউনিয়ন অস্ট্রেলিয়া (BYUA) বাংলাদেশ যুব আন্দোলনের ঐতিহ্যবাহী লড়াকু সংগঠন বাংলাদেশ যুব ইউনিয়নের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক গুরুত্বপূর্ণ অনলাইন সভার আয়োজন করে, যা গুগল মিটের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এই সভার মাধ্যমে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন কমরেড সাইফুর রহমান।
সভায় সভাপতি ছিলেন কমরেড জহির উদ্দিন আহমেদ মাসুদ। প্রধান অতিথি হিসেবে মূল বক্তা ছিলেন কমরেড জাহিদুল ইসলাম সজিব, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি।
অন্যান্য সদস্য ও অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কমরেড মাসুক আহমেদ, কমরেড ফাইয়াজ ইসলাম, কমরেড ইমতিয়াজ হোসেন রাফি, কমরেড আবুল হাসনাত চৌধুরী, কমরেড অমিত হাসান, কমরেড ওমর তালুকদার কমল প্রমুখ। মূল বক্তৃতায় কমরেড সজিব বলেন আজকে বাংলাদেশ যুব ইউনিয়ন এর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। মুক্তিযুদ্ধের কয়েক বছর পর তখনকার টগবগে তরুণ মুক্তিযোদ্ধাদের হাতে তৈরী এ সংগঠন। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিশেষত গত কয়েক বছরে এ সংগঠনের রাজনৈতিক তৎপরতা দেশের যুব সমাজের কাছে ভিন্ন এক আবেদন তৈরী করেছে। যুবকরা এখন এ সংগঠনে আসতে চাইছে। যুব ইউনিয়ন আগামী এক বছরের মধ্যে এমন এক সংগঠনে পরিণত হবে যেখান থেকে আমরা নব্য উদারবাদের বিরুদ্ধে জোরদার লড়াই রচনা করতে পারবো। তিনি আরও বলেন আজকের মঞ্চ ৭১- এর অনুষ্ঠানের উপর হামলা শুধু একটা অনুষ্ঠানের উপড় নয়, এটি মুক্তিযুদ্ধের চেতনা, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক সংস্কৃতি উপর নগ্ন আঘাত।
কমরেড জহির মাসুদ তাঁর বক্তব্যে বলেন, “মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ ও মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার দাবিতে ‘মঞ্চ ৭১’ নামে গত ৫ অগাস্ট নতুন প্লাটফর্মের আত্মপ্রকাশ ঘটে। মুক্তিযোদ্ধা, নতুন প্রজন্ম ও ছাত্র-জনতার প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এ প্লাটফর্মের সমন্বয় করছেন গণফোরামের নেতা বীরপ্রতীক আবদুল্লাহ আল মাহমুদ ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। আজ ২৮ আগস্ট ২০১৫ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শিরোনামে গোল টেবিল বৈঠকের আয়োজন করে মঞ্চ ৭১। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি কামাল হোসেনের। কিন্তু মঞ্চ ৭১- এর অনুষ্ঠানের শুরুতে বর্বর হামলা চালানো হয়। এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই হামলার সাথে জড়িত জামাত শিবির, যারা মুক্তিচিন্তা ও মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে ফেলতে চায়, ইতিহাসকে রদবদল করে, শহীদের আত্নত্যাগ আর মুক্তিযুদ্ধের চেতনায় গড়া জাতির ভিত্তিকে ধ্বংস করে একটি মৌলবাদী রাষ্ট্রে পরিণত করতে চায়।
এই ভার্চুয়াল সভায় বাংলাদেশ যুব ইউনিয়ন অস্ট্রেলিয়ার পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ প্রদান করেন কমরেড সাইফুর রহমান। বিবৃতিতে বলা হয়েছে “ জুলাই যোদ্ধার নামে রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে কলকাঠি নাড়ছে জাশি। সেই জামাত শিবির, যার মুক্তিচিন্তা ও মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে ফেলতে চায়, ইতিহাসকে রদবদল করে, শহীদের আত্নত্যাগ আর মুক্তিযুদ্ধের চেতনায় গড়া জাতির ভিত্তিকে ধ্বংস করে একটি মৌলবাদী রাষ্ট্রে পরিণত করতে চায়।
বিবৃতিতে আরও বলা হয়, নেতৃবৃন্দ হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না দিয়ে উল্টো আয়োজকদের গ্রেফতার স্পষ্ট প্রমাণ করেছে সরকার জুলাই এর আড়ালে মুক্তিযুদ্ধকে নিশ্চিহ্ন করতে চায়। মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে এই অন্যায়ের বিরুদ্ধে একসাথে দাঁড়াতে হবে।
আমরা অবিলম্বে বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী, অধ্যাপক কার্জন, সাংবাদিক মিজানুর রহমান পান্নাসহ আটক সকলকে অবিলম্বে মুক্তির দাবি জানাচ্ছি।
সভায় সব সদস্যরা সাহসি যৌবনে সুন্দর আগামীর লক্ষে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।








