ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, September 2, 2025 - 5:24 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 44 বার

কেরানীগঞ্জ ( ঢাকা)প্রতিনিধি:কেরানীগঞ্জের খোলামোড়া এলাকায় জনসম্মুখে গ্লোবাল টিভির সাংবাদিক আরিফ সম্রাটকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও প্রভাবশালীদের বিরুদ্ধে।

 

অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় আওয়ামী লীগ নেতা হাজী মনজুর ইসলাম (৪৫)-এর নেতৃত্বে এই ঘটনা ঘটানো হয়েছে।

 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, আওয়ামী লীগ নেতা হাজী মনজুরের নেতৃত্বে ১০–১৫ জন লোক পুলিশের সম্মুখেই সাংবাদিক আরিফ সম্রাটকে ধাওয়া করছেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করছেন।

 

সাংবাদিক আরিফ সম্রাট জানান, গত ২৮ আগস্ট রাত ৮টায় খোলামোড়া নবাবচর শাহজাহান রোড এলাকায় তার মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে সন্দেহভাজন চোরের পক্ষ নিয়ে অভিযুক্তরা জনসম্মুখে তাকে হুমকি দেন ও লাঞ্ছিত করেন। ঘটনাস্থলে পুলিশ থাকায় এ যাত্রায় তিনি বেঁচে যান।

 

তিনি আরও বলেন, “আমাকে সামাজিকভাবে কোণঠাসা এবং হেয় করতে জনসম্মুখে লাঞ্ছিত করা হয়েছে। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।”

 

এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল হক ডাবলু বলেন, “বিষয়টি আমরা গভীরভাবে তদন্ত করছি। সাংবাদিকের উপর হামলা প্রমাণিত হলে অভিযুক্তকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।