ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৮:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

তানোরে জামায়াতের সুধী সমাবেশ ও ফুটবল বল বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, September 2, 2025 - 5:22 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 96 বার

সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান : রাজশাহীর তানোরে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে সুধী সমাবেশ ও ফুটবল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে অতিথির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ড. ওবায়দুল্লাহ (আদর্শ শিক্ষক ফেডারেশন, রাজশাহী জেলা), মাওলানা আলমগীর হোসেন (আমীর, তানোর উপজেলা জামায়াত) এবং মাওলানা সিরাজুল ইসলাম (সভাপতি, ওলামা বিভাগ, রাজশাহী জেলা)।

সভাপতিত্ব করেন জুয়েল রানা, আমীর, পাঁচন্দর ইউনিয়ন জামায়াত। অধ্যাপক মুজিবুর রহমান বলেন,
“বাংলাদেশে নির্বাচন অবশ্যই সুষ্ঠু হতে হবে। সুবিচার প্রতিষ্ঠা ছাড়া শান্তি আসবে না। ইসলাম শান্তির ধর্ম, তাই অন্যায়, সন্ত্রাস ও চাঁদাবাজির স্থান এ দেশে থাকবে না।” তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী কোরআন ও সুন্নাহর আলোকে একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে বদ্ধপরিকর। অন্যায়ের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।”তালন্দ ফুটবল মাঠে ফুটবল বিতরণ অনুষ্ঠান।একই দিনে তানোর পৌরসভা জামায়াতে ইসলামী’র উদ্যোগে স্থানীয় তালন্দ ফুটবল মাঠে ফুটবল বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় পৌরসভার ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের যুব বিভাগের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক ছাত্র-যুবক অংশ নেন।অধ্যাপক মুজিবুর রহমান নিজ হাতে ছাত্র-ও যুবকদের মাঝে ফুটবল বিতরণ করেন।