ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সখীপুরে নিজ দলীয় কার্যালয়ে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন কাদের সিদ্দিকী

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, September 6, 2025 - 3:19 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 190 বার

শরিফুল ইসলাম বাবুল,সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সখীপুরে নীজ দল কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী (বীর উত্তম)। তবে এখন তিনি সুস্থ আছেন বলে জানা গেছে।

 

শনিবার (৬সেপ্টেম্বর) টাঙ্গাইলের সখীপুরে কৃষক শ্রমিক জনতা লীগ কার্যালয়ে বর্ধিত সভা চলাকালীন সময়ে প্রধান অতিথির বক্তব্যের সময় আব্দুল কাদের সিদ্দিকী (বীর উত্তম) হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

 

পরে তাকে দ্রুত সখীপুরের বাসায় নিয়ে চিকিৎসা দেওয়া হয়।চিকিৎসক শাহিনুর রহমান বলেন, উনার হার্টের সামান্য সমস্যা রয়েছে। অতিরিক্ত গরমের কারণে এমনটি হয়েছে, এখন তিনি সুস্থ আছেন।

 

সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব বলেন, বক্তব্য দেওয়ার সময় হঠাৎই বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী (বীর উত্তম) অসুস্থ হয়ে পড়েন। বিশ্রাম এবং চিকিৎসকের পরামর্শে এখন তিনি ভালো আছেন।