কেরাণীগঞ্জে ভারসাম্যহীন মা হত্যা করলো তার সন্তানকে ।
কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : কেরানীগঞ্জ মানসিক ভারসাম্যহীন মা দুই টুকরো করে বটি দিয়ে হত্যা করলো তার দেড় বছরের পুত্রসন্তানকে । ঘটনাটি ঘটেছে শনিবার রাত দেড়টায় ।
ঢাকার কেরাণীগঞ্জ মডেল থানাধীন কলাতিয়ার জৈনপুর এলাকায় এক মানসিক ভারসাম্যহীন মা শারমিন (৩৫) হাতে নির্মম ভাবে নিহত হয়েছেন তারই দেড় বছরের ছেলে আব্দুর রহমান। নিহতের স্বজনদের কাছে জানা যায় পিতা আব্দুল লতিফ বাবু একই গ্রামে বিয়ে করেন। বিয়ে দেওয়ার সময় মেয়েটির মানসিক সমস্যা গোপন রেখে বিয়ে দেওয়া হয়েছিল। বিয়ের পর ক্রমগত বাড়তে থাকে তার মানসিক সমস্যা। এক পর্যাযয়ে ডাক্তার দেখিয়ে় স্বামীর বাসা থেকে নিজ পিত্রালয়ে চলে আসেন শারমিন ।
শনিবার রাতে মস্তিষ্ক বিকৃতি ঘটার এক পর্যায় ঘরে থাকা বটি দিয়ে় তার শিশু সন্তান আব্দুর রহমানের বুক কেটে হত্যা করেন । সকালে হত্যার ঘটনাটি জানাজানি হলে মডেল কেরানীগঞ্জেথানা পুলিশ ঘাতক মা শারমিন গ্রেফতার করে ।
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মিডফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মনিরুল হক ডাবলু জানান ঘাতক মাকে গ্রেফতার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।








