যারা হাঁস মুরগি গরু ছাগল পালন করে তারা হাঁস মুরগিকে তাদের সন্তানের মত দেখে -উপদেষ্টা ফরিদা আখতার
কেরানীগঞ্জ ( ঢাকা)প্রতিনিধি : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন যারা হাঁস মুরগি গরু-ছাগল পালন করে তারা হাঁস মুরগি গরু ছাগলকে নিজের সন্তানের মত দেখে। মহিলাদের নামে জমি বাড়ি না থাকতে পারে কিন্তু একটি গরু বা ছাগল মুরগি হাঁস থাকতে পারে ।
নিজে স্বয়ংসম্পূর্ণ হলে, দেশ স্বয়ংসম্পূর্ণ হবে। পুরুষের পাশাপাশি মহিলাদের সমাজে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, পশু পালনের মাধ্যমে পরিবারে স্বচ্ছলতা আসতে পারে।তবে সঠিক ভাবে প্রশিক্ষণ নিয়ে পশু পালন করিলে ক্ষতিসাধন কম হবে।
গতকাল সকাল ৮টয় বাংলাদেশ প্রাণিসম্পদ অধিপ্তরের আয়োজনে কেরাণীগঞ্জের তারানগর আটি ভাওয়াল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে প্রাণী ও প্রাণিখাদ্য বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো.আবু সুফিয়ান এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেরাণীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া, কেরাণীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল সাত্তার বেগ। এসময় মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ২১৭ জন অংশীজনদের মাঝে উন্নত জাতের হাস,মুরগি,ছাগল,বেড়া ও পশু খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।








