ইসলামপুর পি.এম.পি হাই স্কুল প্রাক্তন শিক্ষার্থীদের পূণর্মিলনী ২০২৫-এর প্রস্তুতি শুরু
রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টার:ইসলামপুর পি.এম.পি হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত পূণর্মিলনী ২০২৫ আয়োজনের প্রথম পদক্ষেপ নেওয়া হয়েছে। আজ এক প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হলো পূণর্মিলনীর প্রথম প্রস্তুতি সভা।
সভায় প্রায় অর্ধ শতাধিক প্রাক্তন শিক্ষার্থী একত্রিত হয়ে অনুষ্ঠানকে সফল ও স্মরণীয় করে তুলতে নানা পরিকল্পনা ও কার্যক্রম নিয়ে আলোচনা করেন। সভায় উপস্থিত সবাই একমত হন যে, পূণর্মিলনী শুধু আনন্দঘন মিলনমেলা নয়, বরং এটি হবে পারস্পরিক সম্পর্ক জোরদার এবং স্কুলের প্রতি দায়বদ্ধতা নবায়নের একটি বিশেষ উপলক্ষ।
আয়োজকদের মতে, আজকের এই সভা কেবল সূচনা। সামনে প্রাক্তন শিক্ষার্থীদের আন্তরিক অংশগ্রহণ, সহযোগিতা ও উদ্দীপনার মধ্য দিয়েই পূণর্মিলনী ২০২৫ হয়ে উঠবে এক অবিস্মরণীয় আয়োজন।
সভা শেষে আয়োজক কমিটি সবাইকে আহ্বান জানিয়ে বলেন“আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে ইসলামপুর পি.এম.পি হাই স্কুল পূণর্মিলনী ২০২৫-কে সাফল্যমণ্ডিত ও স্মরণীয় করে তুলি।”








