ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১২:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সখীপুরে খাদ্য সামগ্রী উৎপাদনকারী কারখানার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, September 17, 2025 - 10:05 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 133 বার
রঞ্জ আহমেদ” স্টাফ রিপোর্টার:  সখীপুরে খাদ্য সামগ্রী উৎপাদনকারী কারখানায় খাদ্যে ব্যবহারের অনুপযোগী রং মেশানো বিপুল পরিমাণ সস্ ,খাদ্যে ব্যবহারের জন্য মজুদ করা বিপুল পরিমাণ মানহীন রং, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন এবং বিএসটিআই অনুমোদনহীন একটি  খাদ্য সামগ্রী কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

 

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলার বংকী পূর্বপাড়া জহির সস্ এন্ড চানাচুর কারখানার মালিককে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ ধারায়” ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩-লাখ টাকা জরিমানা করা হয়।

এই খাদ্য সামগ্রী উৎপাদনকারী “জহির সস্ এন্ড চানাচুর” কারখানার মালিক মো. জহির ইতিপূর্বেও ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখি হয়েছেন এবং জরিমানা দিয়েছেন বলেও জানা গেছে।

ভ্রাম্যমান আদালতের সময় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রনী, সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রনী জানান, মানহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন। খাদ্যে ব্যবহারের অনুপযোগী রং ব্যবহার করা। খাদ্য উৎপাদনের কোন অনুমতি পত্র দেখাতে না পারাসহ বিভিন্ন অনিয়মের কারণে এ জরিমানা হয়েছে। পাশাপাশি খাদ্য উৎপাদনের অনুমতি পাওয়ার আগ পর্যন্ত কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে। এবং মানহীন খাদ্য সামগ্রী ধ্বংস করা হয়েছে।